× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

প্রশ্নপত্র ফাঁস রোধে যা করা সম্ভব, তা করা হয়েছেঃ শিক্ষামন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ২ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে ও পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য মানুষের সাধ্যে যা করা সম্ভব, তা করা হয়েছে। তাই আশা করছি, এবার প্রশ্নফাঁস হবে না।

রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনের পর আজ সোমবার সকালে সেখানে উপস্থিত সাংবাদিকদের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠা অস্বাভাবিক নয়। কিন্তু সেটা গোড়ায় গিয়ে দেখা উচিত, তা সত্য না মিথ্যা। এতোকিছুর পরেও কেউ প্রশ্ন ফাঁস করলে তিনিই দায়ী থাকবেন এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বা প্রশ্নপত্র ফাঁসের বিজ্ঞাপন দেয়ার বিষয়ে মন্ত্রী জানান, এমন খবর পেলে তা সঙ্গে সঙ্গে বিটিআরসিকে জানিয়ে দেয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা রাজধানীর বেইলি রোডে অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় মন্ত্রীর উপস্থিতিতে প্রশ্নপত্রের প্যাকেট খোলেন ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) ও কলেজটির অধ্যক্ষ কানিজ মাহমুদা আকতার। কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মাহাবুবুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রমুখ।

উল্লেখ্য, এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। এবার ১০ বোর্ডে মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ২ হাজার ৫৪১টি কেন্দ্রে চলা এই পরীক্ষা শেষ হবে আগামী ১৪ মে।


এ ক্যটাগরির আরো খবর..