× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পিআইডি

প্রশিক্ষণের গুণগত মানোন্নয়নের তাগিদ তথ্য উপদেষ্টার

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
গুণগত মানোন্নয়নের তাগিদ

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রশিক্ষণের পাঠ্যক্রম যুগোপযোগী করতে হবে। একইসঙ্গে প্রশিক্ষণের গুণগত মানোন্নয়নের তাগিদ দিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।

বুধবার (১৩ই আগস্ট) বিকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)  পরিদর্শনে এসে এই দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নে এই প্রতিষ্ঠানের কাজ করার অনেক সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।

তিনি বিদেশি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিক ও আহত শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতা-বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করতে তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা বলেন, এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ পাঠ্যক্রম যুগোপযোগী করতে কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে। তিনি চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। উপদেষ্টা প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত মানোন্নয়নে কাজ করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পরিদর্শন ও মতবিনিময়কালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন-সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..