× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

প্রশংসায় ‘চরম’ ট্রাম্প

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের। কঠোর নীতিতে দেশ শাসন করায় উনকে ‘বস’ উল্লেখ করেছেন তিনি।

উন সম্পর্কে ট্রাম্পের মন্তব্য হলো, ‘উন তার রাজনৈতিক প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন। এটি প্রমাণ করে, তিনি বস। উন তার চাচাকে হাওয়া করে দিয়েছেন, একে, ওকে উড়িয়ে দিয়েছেন। এই ব্যক্তি খেলা জানে না। আমরাও তার সঙ্গে খেলতে পারি না।’

কিম জং উন ক্ষমতার বসার পর ঘোষণা করেছিলেন, কঠোর শুদ্ধিকরণের মধ্য দিয়ে দেশ চালাবেন তিনি। কাজেও তার প্রমাণ দিয়ে চলেছেন। দেশের ভেতরে যারাই তার বিরুদ্ধে গেছে, তাদের নিশ্চিহ্ন করে দিয়েছেন। আর বাইরের শত্রুদেরও তিনি তোয়াক্কা করেন না। যুক্তরাষ্ট্রে হামলার হুমকি দিয়েছেন তিনি। সম্প্রতি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়ে শত্রুদের হুঁশিয়ার করেছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে তিনি হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছেন।

উনের এই গরম নীতিতে মজেছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারে নামার পর রাজনৈতিক কৌশল হিসেবে ‘চরম নীতি’ বেছে নিয়েছেন তিনি। সোজা সাপটা বলে যাচ্ছেন তার কথা। মুসলিমদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না, মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ করা হবে, প্রেসিডেন্ট ওবামা ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট সৃষ্টি করেছেন, হিলারি বুড়িয়ে গেছেন- এমন আরো অনেক মন্তব্য করে চরম সমালোচিত হচ্ছেন বিশ্বজুড়ে।

এই ট্রাম্পই এবার রক্ষণশীল উত্তর কোরিয়ার অল্পবয়সি নেতা উনের (৩৩) প্রশংসা করলেন। ট্রাম্পের দৃষ্টিতে, অল্পবয়সি হয়েও উত্তর কোরিয়ার বাঘাবাঘা জেনারেলদের তিনি শক্ত হাতে নিয়ন্ত্রণ করছেন। এত কম বয়সে যা অনেকে ভাবতেই পারে না।

তবে এসব বলে উনের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প।


এ ক্যটাগরির আরো খবর..