× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ জুলাই, ২০২০

যশোর প্রতিনিধি : যশোর বাঘারপাড়ায় উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ বাঘারপাড়া থানায় মামলা করেন। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত শিহাব উদ্দিন (২৩) উপজেলার জামদিয়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মৃত মাসুম বিল্লাহর ছেলে।
মামলার এজাহারে বলা হয়েছে, ওই গৃহবধূর স্বামী বিদেশ থাকার সুযোগে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত ওই যুবক তাকে ধর্ষণ করে আসছিলেন। লোকলজ্জায় এতোদিন কাউকে কিছু বলেননি তিনি।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন সাংবাদিকদের বলেন, ধর্ষণের অভিযোগে শিহাবকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..