× Banner
সর্বশেষ
মাধ্যমিক পাস যুবকদের ১৫০০টাকা করে বেকার ভাতা দিয়ে নতুন চমক মমতা বন্দোপাধ্যায়ের নবনির্বাচিত এমপিদের শপথ নিয়ে জানালেন আইন উপদেষ্টা নিয়মিত গতানুগতিক প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ হতে হবে সমস্যা-সমাধানভিত্তিক -প্রধান উপদেষ্টা ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আগামী সপ্তাহেই এমপিওভুক্ত হচ্ছে আরও ১৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পরেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া -প্রেস সচিব সরকার গঠন করতে পারলে ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ করা হবে -মাওলানা আজিজুর রহমান শার্শা নিজামপুর ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত  নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে এক লাখ সেনাসদস্য মোতায়েন -সেনা প্রধান এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে -প্রধান তথ্য অফিসার

প্রবাসী কর্মীরা যেন সঠিক সময়ে সঠিক সেবা পায় -প্রবাসী কল্যাণ মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

সরকার শ্রম অভিবাসনকে নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল করতে কাজ করছে।  এ কারণে প্রবাসী কর্মীরা যাতে সঠিক সময়ে সঠিক সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বললেন প্রবাসী কল্যাণ ও  বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

রাজধানীর  হোটেল সোনারগাঁওয়ে পদ্মা হলে শ্রম কল্যাণ সম্মেলন-২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,  রেমিটেন্সে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্তটি যুগান্তকারী পদক্ষেপ। এতে প্রবাসীরা উপকৃত হচ্ছে। তিনি বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রবাসী কর্মীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন, রিয়াদের শ্রম কাউন্সেলর মেহেদী হাসান এবং রাশিয়ার মস্কোর প্রথম সচিব লুবনা সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়রার সভাপতি বেনজির আহমেদ এমপি, সাবেক সচিব বেগম শামসুন্নাহার, ড. নমিতা হালদার এনডিসি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবীন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..