× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী  

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ব্যয়ে এলাকার উন্নয়ন প্রচেষ্টা প্রশংসার দাবিদার

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, প্রবাসীরা প্রবাসে থেকে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে শিক্ষা, চিকিৎসা,কৃষি এবং মানব কল্যাণে কাজ করেছে যাচ্ছেন নিরলসভাবে। অবশ্যই তাদের এ কাজকর্মগুলো অত্যান্ত প্রশংসার দাবি রাখে।
তিনি বুধবার গোলাপগঞ্জের ফুলসাইন্দ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে আয়োজিত এলাকার দুঃস্থ ও অসহায় লোকদের মধ্যে ঢেউটিন, রোগাক্রান্ত গরীব লোকদের মধ্যে নগদ অর্থ এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি বিতরণ অনািনে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথাগুলো বলেন। স্থানীয় স্কুল মাঠে অনুষ্টিত এ সভার সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজসেবী ইকবাল হোসেন।
বিলাল উদ্দিন ও খালেদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন,  সমাজকর্মী মাহমুদুর রহমান শাহনুর ও ফাউন্ডেশনের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন।
বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী মোঃ রেদওয়া উদ্দিন, ফুলসাইন্দ কলেজের অধ্যক্ষ সুজা মোহাম্মদ জাকারিয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার সোহেল আহমদ, সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,সিনিয়র শিক্ষক আপ্তাব আলী, সৌদি প্রবাসী আব্দুল ওয়ারিছ খান, ফুলসাইন্দ কলেজের প্রভাসক অসিত চক্রবর্তী, স্বাস্থ্য কর্মকর্তা বিপ্রদাস গোস্তামী, লক্ষণাবন্দ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখলাছুর রহমান, সমাজসেবী শিহাব উদ্দিন, ফখরুল ইসলাম ও মোঃ বশির আহমদ।
অনুষ্টানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্টানের সুচনা করা হয়। এর পর প্রাথমিক ও মাধ্যমিক এবং মাদ্রাসার ৯০জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি বিতরণ, অসহায় ৪৫জন কৃষক, ৩০জন অসুস্থ লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। এর পর ঘর মেরামতের জন্য ১৫জন অসহায় ব্যক্তিকে ৩০ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..