× Banner
সর্বশেষ
মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী আসবেন, তাই স্বতন্ত্রপ্রার্থীর সব ধরণের প্রচার কার্যক্রম বন্ধ ঘোষণা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
স্বতন্ত্রপ্রার্থীর সব ধরণের প্রচার

আগামীকাল শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩ টায় কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজ মাঠের মঞ্চে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে আগামীকাল শনিবার স্বতন্ত্রপ্রার্থী (ঈগল) মোসা. তাহমিনা বেগমের সব ধরণের নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজ শুক্রবার স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে কালকিনি উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার কার্যক্রম স্থগিতের তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মোসা. তাহমিনা বেগমের ঈগল মার্কার ৩০ ডিসেম্বর তারিখের বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ, পথসভা, উঠোন বৈঠক অনিবার্য কারণবসত স্থগিত করা হলো।
এব্যাপারে কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থক তৌফিকুজ্জামান শাহিন বলেন, আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকিনিতে আসবেন। এতে করে আমরা খুশি। তার আগমন উপলক্ষে আমরা স্বতন্ত্রপ্রার্থীর সকল ধরণের প্রচার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। যাতে করে কোন ধরণের বিশৃংখলার সৃষ্টি না হয়।


এ ক্যটাগরির আরো খবর..