× Banner
সর্বশেষ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের উদ্যোগে বলাকা সিনেমা হলের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পূর্বের জায়গায় এসে শেষ হয়।  র‌্যালিতে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনির সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, সিনিয়র সহ সভাপতি কুরবান আলী সরকার, মানিক আলী, তৌসিফ আরাফাত লিয়েন, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, যুগ্ম সাধারণ সম্পাদক- রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক- ওসমান গনি, রাজিউর রহমান রাজু প্রমুখ।

উল্লেখ্য, তিন দশক আগে ১৯৮১ সালের এই দিনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন।


এ ক্যটাগরির আরো খবর..