× Banner
সর্বশেষ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥২৮সেপ্টেম্বর’২০১৭ঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষ্যে ঝিনাইদহে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান সেই সাথে তার সুস্থতা কামনা করেন।

 


এ ক্যটাগরির আরো খবর..