× Banner
সর্বশেষ
আজ ৩ আগস্ট (১৭ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৩ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে বাংলাদেশের আগ্রহ, দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীকে অসাংবিধানিক উপায়ে হঠানো যাবে না- পরিকল্পনামন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
হঠানো যাবে না

জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসাংবিধানিক উপায়ে হঠানো যাবে না। বলেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান|

আজ ৪ ডিসেম্বর রোববার সকাল ১১টায়  সুনামগঞ্জের মল্লিকপুরে বিজিবি’র ২৮ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত ‘মাদক দ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ সময় উল্লেখ করেন, সুনামগঞ্জ জেলার ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা খুব কষ্ট করে পাহারা দেয় বিজিবি। তারা মাদকদ্রব্য আটকের পর ধ্বংস করে দেয়, তা নাহলে মাদকের কারণে আরও ভয়ানক অবস্থার সৃষ্টি হতো।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।

‘মানুষের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের কল্যাণ’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। এজন্য সকলকে কাজ করে যেতে হবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘এই মুহূর্তে আমরা একটু চাপে আছি। আস্তে – আস্তে চাপ কমে আসছে। এখন আমাদের মাঠ ভরা ধান, শাক-সব্জি আছে, আমাদের ফসল আমরা খাই আগের মত বুলবুলি খায়না।’

অনুষ্ঠান শেষে ২০১৯ সালের ২২ জানুয়ারি হতে চলতি ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিজিবি’র ২৮ ব্যাটালিয়নের অভিযানে আটককৃত ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য যেমন বিয়ার, গাঁজা, বিড়ি, ইয়াবা ট্যাবলেট ও তামাক পাতা ধ্বংস করা হয়। সীমান্ত রক্ষায় বিজিবির ভূয়সী প্রশংসা করেন মন্ত্রি।


এ ক্যটাগরির আরো খবর..