× Banner
সর্বশেষ
আমেরিকার আদালতে মেটাকে ৫ হাজার কোটি টাকা জরিমানা সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দি যুবক, দেড় বছর ধরে নেই খোঁজ! ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

প্রতীক বরাদ্দের আগেই পোস্টার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ মে, ২০২৩
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে গোটা নগরী পোস্টার, ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। ভোট চেয়ে দেওয়ালে দেওয়ালে সাঁটানো হয়েছে পোস্টার ফেস্টুন। সমাবেশ করাসহ আচরণবিধি ভঙ্গের হিড়িক চলছে। মনোনয়নপত্র দাখিলের দিন শোডাউন করেছেন অধিকাংশ প্রার্থী।

এরই মধ্যে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম শেষ করেছে। ২ জুন দেওয়া হবে প্রতীক বরাদ্দ। নিয়ম অনুযায়ী এরপরই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

তবে নগরীর বিভিন্ন এলাকা জিন্দাবাজার, চৌহাট্টা, লামাবাজার, কুয়ারপাড়, মদিনা মার্কেট, আম্বরখানা, মিরাপাড়া, শিবগঞ্জ ঘুরে দেখা গেছে বিদ্যুৎ লাইনের খুঁটি, সড়ক বিভাজক ও নির্মাণাধীন স্থাপনায় ব্যানার ফেস্টুন সাঁটানো আছে।

এ ব্যাপারে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের জানান-ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডগুলো নিজ উদ্যোগে অপসারণ করতে প্রার্থীদের বলা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীরা লিখিতভাবে অঙ্গীকার করেছেন তারা নিজ উদ্যোগে এগুলো সরাবেন। আমরা মাইকিং করে প্রার্থীদের সতর্ক করে দিয়েছি। এরপরও যারা সরাননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান জানান, প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের ফেস্টুন, ব্যানার কিংবা বিলবোর্ড তার বা নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে লাগানো হয়নি। তার অজান্তে কর্মী-সমর্থকরা নগরীর বিভিন্ন স্থানে ফেস্টুন লাগাতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..