× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

প্রকৃত মায়ের কোলে ফিরে এল শিশু হুমায়শা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ প্রায় আড়াই মাস পর পালিত মা-বাবার কোল ছেড়ে প্রকৃত মা বৃষ্টি আক্তারের কোলে ফিরেছে পাষ- বাবা কর্তৃক রাস্তায় ফেলে যাওয়া শিশু হুমায়শা।

বৃহস্পতিবার ঢাকার শিশু আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান শিশুটির প্রকৃত মায়ের কাছে ফিরিয়ে দেন। আদালত আদেশ দেওয়ার পর পালিত মা-বাবা শাকিল দম্পতি শিশুটিকে বৃষ্টি আক্তার কোলে তুলে দেওয়ার সময় কান্নায় ভেঙ্গে পড়েন।

উল্লেখ্য গত ১৬ জুলাই সকালে রাজধানীর উত্তর-পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর মাছের আড়ত থেকে মাছ কিনে বাসায় ফিরছিলেন একটি বেসরকারী কোম্পানীতে কর্মরত মোঃ শাকিল নামে এক ব্যক্তি। ফেরার পথে মাছের আড়তের পশ্চিম পাশে ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে একটি বাচ্চা শিশুর কান্না শুনতে পান শাকিল। কান্না শুনে এগিয়ে গেলে একটি হলুদ শপিং ব্যাগের মধ্যে মেয়ে শিশুটিকে দেখতে পান তিনি। এরপর প্রাথমিক চিকিৎসা করে শিশুটিকে বাসায় নিয়ে যান। শিশুটির কোন অভিভাবক না পাওয়ায় নিজের সন্তান ¯েœহে পালন করতে থাকেন শাকিল দম্পতি। এরপর উত্তরা পশ্চিম থানায় তিনি একটি ডিজি করেন।

উত্তরা পশ্চিম থানা পুলিশ শিশুটিকে শাকিলের জিম্মায় প্রদান করেন। এরপর শিশুটির বিষয়ে আদালতকে অবহিত করেন উত্তরা পশ্চিম থানা পুলিশ। শিশুটি শাকিল দম্পতির কাছে বেড়ে উঠছিল। তারা শিশুটির নাম রাখেন হুমায়সা। শিশুটির খবর পেয়ে গত ২৮ আগষ্ট বৃষ্টি আক্তার শিশুটিকে ফিরিয়ে নিতে আবেদন করেন। আদালত শিশুটির বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর গত ২৪ সেপ্টেম্বর প্রবেশন অফিসার সুমন মধু আদালতে প্রতিবেদন দাখিল করেন। সেখানে বৃষ্টি আক্তার যে শিশুটির প্রকৃত মা তা উল্লেখ করেন। শিশুটি জন্মের সময় দাই/ধাত্রী হোসেনা বেগম সেখানে উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করেন।

বৃষ্টি আক্তারের দাবী, ক্লাস সেভেনে পড়ার সময় গাড়ীচালক জনৈক সাগরের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়। এরপরই সন্তানের জন্ম। জন্মের পর স্বামী সাগর সন্তানটিতে মায়ের অগোচরে রাস্তায় ফেলে যায়। এরপর থেকে সাগরের সাথে বৃষ্টির যোগাযোগ নেই।


এ ক্যটাগরির আরো খবর..