× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

ঢাকা প্রতিনিধি(রুহুল আমিন)

প্রকাশ্যে হিজড়াদের সন্ত্রাসী আচরনের ন্যায় চাঁদাবাজি

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০২২
প্রকাশ্যে হিজড়াদের সন্ত্রাসী আচরনের ন্যায় চাঁদাবাজি

হিজড়া!!  এরাও মানুষ।  মানুষ হিসেবে তাদের প্রতি যথেষ্ট সম্মান আছে আমার। তবে সাহায্যের নামে তারা যে প্রকাশ্যে চাঁদাবাজি করে এবং মানুষের সাথে অনেক বাজে আচরণ করে তা না মানতে পেরেও সহ্য করতে হয়।
বিয়ে বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান, নবজাতকের জন্ম, ইত্যাদি হতে চাঁদা দাবি করে। এমনকি বাসে উঠে চাঁদা নেয়,  রাস্তায় বাসে যাতায়াতের সময় প্রতিদিন হিজড়ার বাজে হেনস্তার শিকার হতে হয় আমাদের। চাঁদা নেয় ভালো কথা, চাঁদা দেওয়া – নেওয়ার রীতি অনেক আগে থেকেই,  আমরাও দিতে রাজি। তবে তা অবশ্যই হতে হবে ভদ্রতার সাথে, সুষ্ঠ আচরনের মাধ্যমে।
কিন্তু তারা এতো বাজে কথা বলে/আচরন করে তা ভাষায় প্রকাশ যোগ্য না। তাদেরকে টাকা দিতে রাজি না হলেই শুরু হয় তাদের  তাদের আসল রূপ।
রাজধানী ঢাকায় আমরা সাধারন নিম্ন – মধ্যবিত্ত মানুষ গুলো বাসে চলাচল করি। তারা এখন বাসের মধ্যে উঠে ১০ টাকা করে দাবি করে, এটা নিয়মিত হয়ে উঠেছে। টাকা না দিলেই হতে হয় নানা অপমানজনক হেনস্তার শিকার। এমনও দিন যায় বিভিন্ন যায়গায় যাতায়াতের জন্য একাধিক বার বাসে উঠতে হয়, তাই  ৩-৪ বার ও তাদের সামনে পরতে হয়।
সেদিন বাসে করে মগবাজার যাচ্ছিলাম বাস কাকলী বনানী এলাকায় আসার পর বাসে ২ জন হিজড়া উঠলো এবং সবার কাছে ১০ টাকা করে চাইতে লাগলো। একজন টাকা দিতে রাজি হচ্ছিল না।  তাই হিজরা লোকটা সেকেন্ডের মধ্যে উত্তেজিত হয়ে গেলো, বাজে গালাগালি করতে লাগলো,  মারার জন্য তেড়ে যাচ্ছে, এমনকি নিজের শরীরের কাপড় খুলা শুরু করলো। অনেক বাজে একটা পরিস্থিতি তৈরি করে ফেললো।
খিলক্ষেত থেকে মহাখালীর উদ্দেশ্য রওয়ানা হলাম তখন দেখলাম ছবির এই দৃশ্য।  এই রাস্তায় সাধারনত গাড়ি গতি নিয়েই চলে, তার মধ্যে মাঝ রাস্তায় গাড়ি দার করিয়ে,  গাড়ির সামনে একজন এবং দুই পাসে দুই জন দাঁড়িয়ে চাঁদা নিচ্ছে।  প্রকাশ্যে সন্ত্রাসী আচরনের ন্যায় চাঁদাবাজি করছে। এটা আসলেই দুঃখজনক।
হিজড়াদের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে।  তারা সাহায্য বা চাঁদা নিবে,  আমিও দিতে প্রস্তুত। তবে আমার সামর্থ্য অনুযায়ী, ভদ্রতার সাথে।বাংলাদেশে যত হিজড়া আছে এদের মধ্যে প্রকৃত হিজড়ার সংখ্যা অনেক কম, বেশিরভাগই স্বইচ্ছায় হিজড়ায় পরিনত হয়।


এ ক্যটাগরির আরো খবর..