× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পিআইডি

প্রকল্প গ্রহণে অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের পরামর্শ রেল উপদেষ্টার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের পরামর্শ

বাংলাদেশ রেলওয়ের প্রকল্প গ্রহণে অপ্রয়োজনীয় ও বাড়তি ব্যয় পরিহারের পরামর্শ দিয়েছেন রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রাজধানীর রেল ভবনে সম্প্রতি উদ্‌যাপিত ঈদুল ফিতর উপলক্ষ্যে রেল অপারেশন ও সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা এবং আগামী ঈদুল আজহা উপলক্ষ্যে নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকরণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ পরামর্শ দেন।

উপদেষ্টা বলেন, রেলের লোকোমোটিভ ও কোচের সংকট রয়েছে। পর্যাপ্ত কোচ ও ইঞ্জিন সংগ্রহের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, ২০০ কোচ সংগ্রহের বাস্তবায়নাধীন প্রকল্প, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাকে এসেম্বলিং (সংযোজন) ও মেরামত কারখানায় রূপান্তরে প্রকল্প গ্রহণে দীর্ঘসূত্রতা পরিহার করতে হবে। তিনি ক্রয়ধর্মী প্রকল্পের মেয়াদ এক থেকে দুই বছরের মধ্যে সীমাবদ্ধ রাখাসহ প্রকল্পে অপ্রয়োজনীয় ও বাড়তি ব্যয় পরিহার করার ওপর জোর দেন। ভবিষ্যতে কোনো প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি করা হবে না বলেও তিনি সবাইকে সতর্ক করেন।

ফাওজুল কবির বলেন, টিকিট কালোবাজারী প্রতিরোধে সহজ ডটকম যদি কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় তবে তাদের সাথে বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান চুক্তি পুনর্বিবেচনা করা হতে পারে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা টিকিট কালোবাজারি করে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে রেলওয়ের একটি নিজস্ব ইন্টেলিজেন্স টিম থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

সম্প্রতি ঈদুল ফিতর উপলক্ষ্যে রেলের যাত্রীসেবায় সন্তুষ্টি প্রকাশ করে উপদেষ্টা বলেন, এবারের ঈদযাত্রায় সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয় বাড়াতে এবং অপচয় কমাতে সংশ্লিষ্ট সবাইকে তিনি আরো আন্তরিক ও তৎপর থাকার নির্দেশ দেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে সভায় রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..