× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

প্যারিসের হোটেলে নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Kishori
হালনাগাদ: রবিবার, ২ জুন, ২০১৯

কোপা আমেরিকা শুরুর আগে সাম্বা শিবিরে বিতর্কে৷ ব্রাজিলীয় তারকা নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ৷ গত মাসে প্যারিসের এক হোটেলে মদ্যপান করে এক মহিলাকে ধর্ষণ করেন ব্রাজিলীয় সুপারস্টার৷

শুক্রবার সাও পাওলোয় নেইমারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে৷ অ্যাসোসিয়েট প্রেসের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটে ১৫ জুন, প্যারিসের সময় রাত ৮টায়৷ অভিযোগ মদ্যপান করে হোটেল এক মহিলাকে ধর্ষণ করেন নেইমার৷ শোনা যাচ্ছে, চলতি বছরে ইনস্ট্রাগ্রাম মেসেজের মারফত দু’জনের আলাপ হয়৷ নেইমারের এক বন্ধু গালো ব্রাজিলীয় সুপারস্টারের জন্য প্যারিসের প্লেনের টিকিট বুক করে দেন৷ সেখানেই দু’জনের দেখা হয়৷

ব্রাজিলীয় ওয়েবসাইট UOL-এর হাতে নেইমারের বিরুদ্ধে অভিযোগের চিঠি রয়েছে৷ তাতে জানা গিয়েছে, হোটেলের ঘরে মদ্যপান করে জোর পূর্বক ওই মহিলার সঙ্গে শারিরীক সম্পর্ক করেন পিএসজি-র এই তারকা ফুটবলার৷ এই ঘটনার দু’ দিন মহিলা প্যারিস ছাড়লেও এতদিন লোক লজ্জার ভয়ে পুলিশে অভিযোগ করেননি বলে জানান৷ শেষ পর্যন্ত শুক্রবার সাও পাওলোয় নেইমারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই মহিলা৷

নেইমারের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ এই মুহূর্তে কোপা আমেরিকার জন জাতীয় দলের সঙ্গে প্র্যাকটিস করছেন ব্রাজিলীয় তারকা৷ চলতি মাসের ১৫ তারিখ থেকে ব্রাজিলে শুরু হচ্চে কোপা টুর্নামেন্ট৷ সাও পাওলোয় প্রথম ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজিল৷ এর আগে কাতারের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সাম্বার দল৷

তবে নেইমারের বাবা তথা ব্রাজিলীয় তারকার এজেন্ট নেইমার সিনিয়র ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ব্রাজিলীয়ন টেলিভিশনে জানিয়েছেন, ‘ও কঠিন সময়ের মধ্যে যাচ্ছে৷ তবে আমরা এখনও সত্যিটা জানতে পারিনি৷ তবে নেইমারের ওয়াটসঅ্যাপ মেসেজ দেখলে ওই মহিলার সঙ্গে কনভারসেশন দেখতে পারব৷ আমি জানি ওর বিরুদ্ধে অনেক অভিযোগই ওঠে৷ কিন্তু আমি আমার ছেলেকেও ভালো করে জানি৷ আমরা চাই সত্যিটা সামনে আসুক৷’


এ ক্যটাগরির আরো খবর..