× Banner
সর্বশেষ
বিশ্ব জনসংখ্যা দিবসের চেতনা ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর হলেই নিশ্চিত হবে সমৃদ্ধ আগামীর স্বপ্ন -রাষ্ট্রপতি আজ বিশ্ব জনসংখ্যা দিবস সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৬ জেলায় ঝড়ের সতর্কতা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা আজ শনিবার (১১ জুলাই) সকালেই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাংলাদেশের ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী

পূর্ব ইউরোপে গ্যাস রফতানিতে অনিশ্চয়তায় রাশিয়া

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ ইউক্রেন-তুরস্কের পর এবার জার্মানিসহ পূর্ব ইউরোপের দেশগুলোতে গ্যাস রফতানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে রাশিয়ার। সাউথ স্ট্রিম প্রকল্পের পর এবার টার্কিশ স্ট্রিম প্রকল্প থেকেও পিছিয়ে এসেছে রুশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান- গ্যাজপ্রম। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি নীতি পরিপন্থী দাবি করে রুশ-জার্মানি ‘নর্ড স্ট্রিম টু পাইপলাইন প্রকল্প’ বাতিলের দাবি জানিয়েছে পূর্ব ইউরোপের দেশগুলো। আর এমন অবস্থায় চীনে গ্যাসের রফতানির হার বাড়াতে চাইছে রাশিয়া।

সোভিয়েত ইউনিয়নের যুগ শেষ হওয়ার পর চলতি বছরের শেষদিকে এসে রেকর্ড পরিমাণে জ্বালানি তেল ও গ্যাসের উত্তোলন বাড়িয়েছে রাশিয়া। এখন দৈনিক প্রায় এক কোটি ব্যারেল তেল ও গ্যাস উত্তোলন করছে দেশটি। গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্তই উৎপাদন বেড়েছে প্রায় ৬৬ লাখ টন। শুধু উৎপাদনই নয়, সেইসাথে বেড়েছে রপ্তানিও। গত মাসে অপরিশোধিত জ্বালানির দৈনিক রফতানি বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ব্যারেলে। যা গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।

ইউরোপের বেশিরভাগ দেশের ৮০ শতাংশ গ্যাসের চাহিদা মিটছে রুশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম থেকেই। ইউরোপের গ্যাস সরবরাহের জন্য ইউক্রেন আর তুরস্কই ছিল রাশিয়ার তুরুপের তাস। কিন্তু সম্প্রতি আর্থিক লেনদেন সংক্রান্ত জটিলতায় রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি বন্ধ রেখেছে ইউক্রেন। এর আগে ক্রিমিয়া ইস্যু নিয়ে ২০১৪ সালেই ইউক্রেন হয়ে পশ্চিম ইউরোপে গ্যাসের সরবরাহে ‘সাউথ স্ট্রিম প্রকল্প’ ভেস্তে দেয় রাশিয়া।

এরপর ইউক্রেনের ওপর দিয়ে জ্বালানি সরবরাহের নির্ভরতা কমাতে গ্যাজপ্রম ও তুরস্কের বোটাস পেট্রোলিয়াম পাইপলাইন কর্পোরেশনের যৌথ উদ্যোগে শুরু হয় টার্কিশ স্ট্রিম প্রকল্প। কিন্তু সম্প্রতি টার্কিশ গোলার আঘাতে রুশ বিমান ভূপাতিতের ঘটনায় এই প্রকল্পের কাজও বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি টার্কি প্রেসিডেন্টে রিসেপ তায়েপ এরদোয়ান এবং তার পরিবার আইএসের তেল বাণিজ্যের সাথে জড়িত বলে অভিযোগ তুলেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘আইএস ইরাক ও সিরিয়া থেকে তেল পাচার করে ক্রমেই আরো শক্তিশালী হয়ে উঠছে। আইএসকে দুর্বল করতে হলে আগে তাদের এই তেলবাণিজ্য বন্ধে তুরস্কের সঙ্গে ইরাক ও সিরীয় সীমান্ত সীল করে দিতে হবে।’

তবে রাশিয়ার এমন অভিযোগ অস্বীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ‘আমি আগেও বলেছি, আবারো বলছি রাশিয়ার এই অভিযোগ প্রমাণিত হলে আমি ক্ষমতা থেকে সরে দাঁড়াবো। রাশিয়া বা কোন দেশ অভিযোগ করতে পারবে আইএসের সঙ্গে এমন কোন সম্পর্ক নেই আমাদের। রুশ প্রশাসনের সঙ্গে এই সম্পর্কের অবনতি অনাকাঙ্ক্ষিত।’

গোটা ইউরোপে রাশিয়ার গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা দেশ জার্মানি। গত সেপ্টেম্বরে রাশিয়া থেকে জার্মানিতে বছর প্রতি ৫৫ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহের লক্ষ্যে ‘নর্ড স্ট্রিম টু পাইপলাইন প্রকল্প’ চুক্তি সই করে গ্যাজপ্রম ও বার্লিন। কিন্তু এ চুক্তি ইউরোপীয় ইউনিয়নের নীতির পরিপন্থী দাবি করে এ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে ইউরোপীয় কমিশনে চিঠি দিয়েছে পূর্ব ইউরোপের দেশগুলো।

এমন পরিস্থিতিতে চীনে গ্যাসের রফতানি বাজার বাড়াতে চাইছে রাশিয়া। এ লক্ষ্যে আগামী দু’বছরের মধ্যে চীনে গ্যাস সরবরাহের লক্ষ্যে ৩ হাজার ২শ’ ৪৬ কিলোমিটার দীর্ঘ পাওয়ার অব সাইবেরিয়া পাইপলাইন নির্মাণ শেষ করতে চাইছে রাশিয়া। চায়না ন্যাশনাল পেট্রোলিয়ামের কর্পোরেশনের সাথে চুক্তি অনুযায়ী ৩০ বছর এ পাইপলাইনের মাধ্যমে প্রতি বছরে ৩৮ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করবে গ্যাজপ্রম।


এ ক্যটাগরির আরো খবর..