× Banner
সর্বশেষ
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার

সরস্বতী পূজার দিন নির্বাচন হবে কিনা সে বিষয়ে হাইকোর্ট রায় দেবে মঙ্গলবার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ  সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। ৩০ জানুয়ারি ভোটগ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন‌্য ৫ জানুয়ারি রিট করা হয়। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেবেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

গতকাল রবিবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ। গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটের জন্য ৩০ জানুয়ারি দিন ঠিক করে নির্বাচন কমিশন।

রিট আবেদনে বলা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের যে তারিখ ঘোষণা করা হয়েছে তা বিতর্কিত। কারণ ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। কিন্তু ৩০ জানুয়ারি নির্বাচন থাকায় ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র তৈরি করা হবে। এটিকে ধর্মীয় সাংঘর্ষিক উল্লেখ করে আদালতে রিট দায়ের করা হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, পঞ্চমী শেষ না হওয়া পর্যন্ত সরস্বতী প্রতিমা বিসর্জন দেওয়া যায় না বিধায় ঢাকা সিটি করপোরেশন মেয়র নির্বাচনের তারিখ পরিবর্তন করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেওয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..