ক্রীড়া ডেস্ক: বর্ষসেরা গোলের পুরস্কার জিতলেন ব্রাজিলের অখ্যাত খেলোয়াড় ওয়েন্ডেল লিরা। ব্রাজিলের ঘরোয়া লি,গে গোয়েইনেশিয়ার বিপক্ষে অসাধারণ এক গোল করে তিনি নির্বাচিত হন বর্ষসেরা গোল তথা পুসকাস অ্যাওয়ার্ডের জন্য।
পুরস্কারের জন্য তার নাম ঘোষণা হওয়ার পর বেশ কিছুক্ষণ চুপ করে ছিলেন তিনি। বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। মঞ্চে উঠতে উঠতে কেঁদে ফেলেন তিনি। আর দর্শক সারিতে বসে থাকা তার বান্ধবীও কেঁদে ফেলেন।
স্প্যানিশ কোপা ডেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে চারজনকে কাটিয়ে অসাধারণ এক গোল করার জন্য চূড়ান্ত তিনজনের তালিকায় ছিলেন মেসি। আর উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে বার্সেলোনার বিপক্ষে ৫৫ গজ দূর থেকে অসাধারণ একটি গোল করে এই তালিকায় ছিলেন রোমার খেলোয়াড় আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি।