পুলিশের সাঁড়াশি অভিযানে লক্ষ্মীপুরে গ্রেপ্তার ৩৩

লক্ষীপুর প্রতিনিধিঃ সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশের সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুরে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার রাত ১২টা থেকে আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, আটককৃতরা বিভিন্ন মামলার পলাতক আসামি। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।