× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

আঞ্চলিক প্রতিনিধি

পুলিশকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রয়েছে -ড. ওয়াহিদ মাহমুদ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
পুলিশকে সুরক্ষা

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে যেভাবে পুলিশ দায়িত্ব পালন করে, ঠিক তেমনিভাবে সৎ পুলিশদেরও রক্ষার দায়িত্ব জনগণের ওপর বর্তায়।

মঙ্গলবার (২০ মে) সকালে বরিশাল সার্কিট হাউজে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন, শুধুমাত্র একতরফাভাবে উন্নয়ন সম্ভব নয়। জনগণ এবং প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলেই টেকসই উন্নয়ন সম্ভব হবে। আমরা আশা করি যতদ্রæত সম্ভব একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশে দায়িত্ব নেবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই একটি কার্যকর ও দায়বদ্ধ স্থানীয় সরকার গঠন সম্ভব।

দেশের বিভিন্ন অঞ্চলের দারিদ্র্যতার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নদী ভাঙনের কারণে যেমন মানুষের দারিদ্র্যতা বেড়েছে, তেমনি দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় লবণাক্ততা, জলাবদ্ধতা এবং কৃষিজমির উর্বরতা হ্রাস এই সমস্যাগুলোও দরিদ্র জনগোষ্ঠী সৃষ্টি করছে।

বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উদদেষ্টা আরও বলেছেন, দেশের অতীত অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিচ্ছি। ছাত্র ও জনতার আন্দোলনের মধ্যদিয়ে দেশ পুনর্গঠনের চেষ্টা চলছে। তবে মাঝে মাঝে পুরনো অনিয়ম ফিরে আসার প্রবণতা দেখা যায়। আমরা অন্তর্র্বতীকালীন সরকার হিসেবে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি।


এ ক্যটাগরির আরো খবর..