× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

পুলিশকে পেটালো মদ্যপ এএসপি

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সতর্ক অবস্থান। চেকপোস্টে তল্লাশির সময় এবার পুলিশ পেটালো সিভিল পোশাকে থাকা মদ্যপ এক শিক্ষানবিস এএসপি। এসময় ওই ঘটনার ছবি নেয়ার সময় মারধোর করা হয় বেসরকারি একটি টেলিভিশনের এক সংবাদকর্মী ও চিত্র সাংবাদিককেও।

গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আহতরা। সাভার সার্কেলের ওই শিক্ষানবিস এএসপির নাম মশিউর রহমান।

শাহবাগ মোড়ে প্রেসের স্টিকারযুক্ত মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশির জন্য থামতে নির্দেশ দেন কর্তব্যরত এক পুলিশ। এ দৃশ্য ধারণ করতে এগিয়ে যান এশিয়ান টেলিভিশনের ক্যামেরাপারসন দিদার হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক দিদারকে কিলঘুষি মারতে থাকেন।

এসময় তাকে বাঁচাতে গেলে একই টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নূরে আলমকেও পেটায় ওই দুই যুবক। পরে পুলিশ তাদের উদ্ধার করতে গেলে তাদের উপরও চড়াও হয় তারা।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবককে আটক করে পুলিশ। এদের একজন সাভার সার্কেলের শিক্ষানবিশ এএসপি মশিউর রহমান। অন্যজনের নাম খায়রুল বাসায়। সে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাবেক ছাত্রলীগকর্মী হিসেবে দাবি করেছে।

এদিকে, শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক জানান, অভিযুক্ত এএসপির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় আহতরা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..