× Banner
সর্বশেষ
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক

পুনর্বিবেচনার আশ্বাসে অনশন ভেঙেছেন মো. তারেক রহমান

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
অনশন ভেঙেছেন মো. তারেক রহমান

আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার দাবিতে টানা ১৩৪ ঘণ্টা ধরে অনশন করছিলেন দলের সদস্যসচিব মো. তারেক রহমান। ইসিতে তার দলের নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনার জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের অনুরোধের আশ্বাসে অনশন ভেঙেছেন মো. তারেক রহমান।

রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তারেকের অনশন ভাঙান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পরে একটি অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয় মো. তারেক রহমানকে।

আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার দাবিতে টানা ১৩৪ ঘণ্টা ধরে অনশন করছিলেন মো. তারেক রহমান।

এ বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই শহিদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও অনেক নির্যাতনের শিকার।

তিনি বলেন, সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলনে যাতে ভূমিকা রাখতে পারে সে জন্য তারা দল নিবন্ধনের আবেদন করেছে। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পর তাদের দলকে নিবন্ধন দেয়া হয়নি।

তিনি আরও বলেন, ‘আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে কথা বলেছি। আশা করি, তার দল ন্যায়বিচার পাবে। তারেককে অনুরোধ করে অনশন ভাঙতে বলেছি। তিনি অনুরোধ রেখেছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আশা করি, তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তার দলের আপিল পুনর্বিবেচনা করবে।’

প্রসঙ্গত, অনশনকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করে অনশন ভাঙার প্রস্তাব দিলে তিনি প্রত্যাখ্যান করেন। অবশেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের কথা রেখে অনশন ভাঙলেন তারেক।


এ ক্যটাগরির আরো খবর..