× Banner
সর্বশেষ
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ৭ জনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি

Dutta
হালনাগাদ: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ৭ জনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে সরকার। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস (পুলিশ) এর সাতজন কর্মকর্তা। সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৭ জানুয়ারি ২০২২ তারিখের সভার (২০২২ সালে তয় সভা) সুপারিশ ২১ জানুয়ারি ২০২২ তারিখে অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ হলেন পুলিশ অধিদপ্তর, ঢাকা এর উপ-পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম(সেবা); পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর উপ-পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম (সেবা); কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ), রাজারবাগ, ঢাকার পরিচালক উপ-পুলিশ মহাপরিদর্শক ড. হাসান উল হায়দার, বিপিএম (সেবা); বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার); বরিশাল মহানগরী পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার); শিল্পাঞ্চল পুলিশ ইউনিট এর উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম (সেবা) ও  ময়মনসিংহ রেঞ্জ এর উপ-পুলিশ মহাপরিদর্শক ব্যারিষ্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম (সেবা)।


এ ক্যটাগরির আরো খবর..