× Banner
সর্বশেষ
আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু

পিএসজির রেকর্ড

admin
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: ফ্রেঞ্চ লিগের শিরোপাটা একরকম নিশ্চিত করে ফেলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রোববার রাতে কায়েনকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ২০ পয়েন্ট এগিয়ে গেছে গতবারের চ্যাম্পিয়নরা।

এই জয়ে ১৯ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট দাঁড়িয়েছে ৫১। যা ক্লাবটিকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। ফেঞ্চ লিগে মৌসুমের প্রথম অর্ধে সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহের নতুন রেকর্ড এটা। এত দিন রেকর্ডটা ছিল লিঁওর। ২০০৬-০৭ মৌসুমের প্রথম অর্ধে ৫০ পয়েন্ট সংগ্রহ করেছিল দলটি।

দারুণ ফর্মে থাকা অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোল আর জ্লাতান ইব্রাহিমোভিচের একটি গোলে রোববার কায়েনকে ৩-০ গোলে হারায় পিএসজি।

কায়েনের মাঠে ম্যাচের ১৬ মিনিটেই পিএসজিকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। এরপর ৩৬ মিনিটে দারুণ এক ভলিতে অতিথিদের লিড দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচ। এই মৌসুমে সুইডিশ তারকার এটা ১৫তম লিগ গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিটে) নিজের জোড়া গোল পূর্ণ করে স্কোরলাইন ৩-০ করেন ডি মারিয়া। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে পিএসজির হয়ে এটা তার নবম গোল। এ ছাড়া অ্যাসিস্টও করেছেন ১০টি।


এ ক্যটাগরির আরো খবর..