বিনোদন ডেস্ক: নওগাঁওতে চলছিল পরিচালক আশুতোষ গোয়ারিকরের পরবর্তী সিনেমা মহেঞ্জোদাড়োর সুটিং। সেখানে সুপারস্টার হৃতিক রোশনের বিপজ্জনক একটি অ্যাকশন দৃশ্যের সুটিংয়ে পায়ে গুরুতর আঘাত পান।
কোনও বডি ডবল ছাড়াই অ্যাকশন স্টান্টটি করতে যান নায়ক হৃতিক। এমন সময়েই ঘটে বিপত্তি! বেকায়দায় গুরুতর চোট লাগে হৃতিকের গোড়ালি এবং লিগামেন্টে। তাঁর দুপায়ের লিগামেন্টই ছিঁড়ে গিয়েছে বলে পরিবার সূত্রে খবর।
চিকিৎসকের পরামর্শে অন্তত সপ্তাহ দুয়েক সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে হৃতিককে।
এর আগেও একাধিকবার সুটিংয়ে চোট পেয়েছেন হৃতিক। ‘ধুম-২’ এবং ‘ব্যাং ব্যাং’ সিনেমার সুটিংয়ে গুরুতর চোট পান তিনি। ধুমের সুটিংয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। ব্যাং ব্যাং-এর সুটিংয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় মাথায় গুরুতর আঘাত পান। এ জন্য অস্ত্রোপচারও করতে হয় মাথায়। দীর্ঘ দিন তাঁকে বিশ্রামে থাকতে হয়েছিল।


