পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার -পরিবেশমন্ত্রী

পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার -পরিবেশমন্ত্রী

পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। টিলা কর্তনকারী যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাহাড়, টিলা প্রকৃতির আশীর্বাদ, এগুলো কাটলে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। তাই আমাদের স্বার্থেই পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ।

আজ রাঙ্গামাটিতে বন বিভাগের ৬ তলা অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন তাই পাহাড়ি এলাকাগুলোতে ব্যাপকভাবে বনায়ন করা হবে। তিনি আরো বলেন, জনগণকে নিয়ে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ইকো-ট্যুরিজম উন্নয় করা গেলে, একদিকে যেমন জনগণ উপকৃত হবে, অন্যদিকে পাহাড়ের প্রকৃতি ও পরিবেশ প্রাণ    ফিরে পাবে।

প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী ও চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস এসময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।