× Banner
সর্বশেষ
গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা

পার্বত্য এলাকায় উন্নয়নের জোয়ার বইছে -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০২০
পার্বত্য এলাকায় উন্নয়ন

বান্দরবান: পার্বত্য চট্টগ্রামের জনগণ উন্নয়নের সুফল পাচ্ছে। উন্নয়নের জোয়ার বইছে। সরকারের নানা ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাতে সড়ক যোগাযোগ উন্নয়নের ফলে একদিকে কৃষক তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে অন্যদিকে পর্যটন শিল্পও বিকশিত হচ্ছে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

          আজ বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

          এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মসজিদ, বৌদ্ধ বিহার, কমিউনিটি সেন্টারসহ ১৫টি উন্নয়ন প্রকল্প ও ১টি সড়কের ভিত্তিপ্রস্তর ফলকসহ প্রায় ১০ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

          এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফর রহমান, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশীদ, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভা মেয়র জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..