× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে -বীর বাহাদুর উশৈসিং

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশী উন্নয়ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও নির্দেশনায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশী উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হয়েছে। আমাদের এই পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য বোঝা নয়, এই পার্বত্য অঞ্চল দেশের গুরত্বপূর্ণ সম্পদে পরিণত হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা পার্বত্য অঞ্চলের মানুষের জন্য অনেক বড় প্রাপ্তি। এছাড়া খুব শীঘ্রই অসমাপ্ত কাপ্তাইয়ের রাইখালী সহ সব জায়গার উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন হওয়ার আশ্বাস। আমাদের পার্বত্য মন্ত্রণালয়ের অধীনে রাঙ্গামাটি, বান্দরবান খাগড়াছড়িসহ সব পার্বত্য অঞ্চলে সকল ধর্মের মানুষের জন্য সমানতালে চলছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে ১ কোটি ৭৭ লাখ টাকার মসজিদ, মন্দির ও বিহারসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইসচেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ড. ইফতেকার আহমেদ (যুগ্ন সচিব), রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

উদ্বোধনকৃত প্রকল্পগুলো হচ্ছে ৯০ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলাধীন রায় সাহেবের বৌদ্ধ বিহার নির্মাণ, ৩৫ লাখ টাকা ব্যয়ে শ্রীশ্রী ত্রিপুরা সুন্দরী কালী বাড়ির গীতা শিক্ষা ভবন নির্মাণ, ৩২ লাখ টাকা ব্যয়ে নারানগিরিমুখ মসজিদ-উল-আকসা ভবন নির্মাণ ও ২০ লাখ টাকা ব্যয়ে ড্রাগন স্পোটিং ক্লাব নির্মাণ। যা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়াধীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।


এ ক্যটাগরির আরো খবর..