এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নের টিকারামপুরে ঘের থেকে মাছ মারাকে কেন্দ্র করে থানায় একটি নিয়মিত মামলায় সালাম শেখ (২৮) নামে একজন কে গ্রেফতার করা হয়েছে। মামলা নং-৫, তাং-২২.০৯.১৬
থানা সূত্রে জানা যায়, খলিষখালীর টিকারামপুরে ঘের থেকে মাছ মারাকে কেন্দ্র করে উভয় পক্ষের বিবাদে থানায় একটি মামলা হয়। গতকাল বৃহঃবার ঐ মামলায় টিকারামপুর গ্রামের ওসমান শেখের পুত্র সালাম শেখ কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।