× Banner
সর্বশেষ
আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ 

পাটকেলঘাটায় কাপড় ব্যবসায়ীর নগদ টাকা ও মালামাল চুরি

admin
হালনাগাদ: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:বৃহঃবার যশোর যাওয়ার পথে চলন্ত বাস থেকে এক কাপড় ব্যবসায়ীর নগদ ৩৮ হাজার টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায় চোর সিন্ডিকেটের সদস্যরা।

কাপড় ব্যবসায়ী কুষ্টিয়া জেলার আমিনপুর গ্রামের জব্বার মোড়লের পুত্র খালেক মোড়ল।
সূত্রে জানা যায়, এক মাস পূর্বে খালেক মোড়ল সাতক্ষীরার কালিগঞ্জে এসে গ্রামে গ্রামে ফেরি করে কাপড় বিক্রি করতেন। বৃহঃবার বিকাল ৩ টার দিকে কুষ্টিয়ায় যাওয়ার পথে যশোরে গাড়িতে উঠলে কিছু পথ যাওয়ার পরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েন।

হঠাৎ জেগে দেখেন তার ব্যাগে রক্ষিত ১০ পিচ শাড়ি, ১৫ পিচ লূঙ্গি ও নগদ ৩৮ হাজার টাকা চুরি হয়ে গেছে। এসময় গাড়ির চালক পাটকেলঘাটার ওভারব্রীজে নামিয়ে দিলে খালেক মোড়ল হতভম্ব হয়ে ছুটাছুটি করতে থাকেন।

একপর্যায়ে পাটকেলঘাটার পশ্চিমপাড়ায় চলে আসলে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তার চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরলে অর্থের সহযোগিতা করে গাড়িতে উঠিয়ে দেন।


এ ক্যটাগরির আরো খবর..