× Banner
সর্বশেষ
জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন

পাকিস্তান বনাম ইংল্যান্ড- ৩-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: কাল রাতে দুবাইতে শেষ একদিনের ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানের  ব্যবধানে হারিয়ে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড।

পাকিস্তানি বোলারদের পিটিয়ে তক্তা বানিয়ে দিয়েছেন বাটলার। ৪৬ বলে হাঁকিয়েছেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫২ বলে ১১৬ রানে অপরাজিত। বাটলারের অতিমানবীয় ব্যাটিং ও ওপেনার জেসন রয়ের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৫৫ রানের বিরাট স্কোর গড়ে তুলে। জেসন করেন ১০২। এছাড়া ৭১ রান আসে জো রুটের ব্যাট থেকে।

পাহাড় সমান রান তাড়া করতে নেমে ২৭১ রানেই অল অউট হয়ে যায় পাকিস্তান। শোয়েব মালিক ৫২, বাবার আজম ৫১ ও অধিনায়ক আজহার আলী ৪৪ রান করেন। ইংল্যান্ডের পক্ষে মঈন আলী, আদিল রশিদ ৩টি করে এবং উইলি ২ উইকেট নেন।


এ ক্যটাগরির আরো খবর..