× Banner
সর্বশেষ
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪

ডেস্ক

পাইলটের ভুল বা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে -নৌ উপদেষ্টা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

পাইলটের ভুল বা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তবে উত্তরার ঘটনায় বিস্তারিত তথ্য ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত জানা সম্ভব নয়। বলেছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন ট্রাজেডিতে আহত রোগীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রশিক্ষণে ব্যবহৃত বিমানগুলো পুরনো হলেও এর যন্ত্রাংশ আপডেট রাখা হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে, সে জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রশিক্ষণের এলাকা ও পদ্ধতি পুনর্বিবেচনা করতে হবে। ঢাকা শহর অত্যন্ত ঘনবসতিপূর্ণ, এটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, বার্ন ইনস্টিটিউটে ইতোমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। অনেকের গুরুতর জখম রয়েছে, যাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।

তিনি বলেন, সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদল আসছে, প্রয়োজনে কিছু রোগীকে সেখানে নেওয়া হবে।

এ ছাড়া সরকার আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করবে বলেও জানান এম সাখাওয়াত হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..