× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি(ইমদাদুল হক)

পাইকগাছা যাতায়াত পথের বিরোধে মারপিটে মহিলা সহ আহত-২

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
মারপিটে মহিলা সহ আহত-২

পাইকগাছায় চলাচল পথের বিরোধে প্রতিপক্ষের মারপিটে গৃহবধু সহ ২ জন আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টার
দিকে উপজেলার গড়ইখালী ইউপির হোগলার চক গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ নিয়ে দ পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ
করছে।
অনুসন্ধানে জানাগেছে, হোগলার চকে বাড়ীর যাতায়াত পথ নিয়ে স্থানীয় ভূষন মন্ডলের পরিবার ও সন্তোষ মন্ডল
পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ভাবে এমনকি গড়ইখালী ইউনিয়ন পরিষদের
দুপক্ষের মধ্যে সালিশী সভা হয়। কিন্তু মিমাংসা না হয়ে বরঞ্চ উভয়ের মধ্যে বিরোধ আরোও মাথাচাড়া দেয়।
এ বিষয়ে স্থানীয় সঞ্জয় কুমার মন্ডল জানান, বুধবার রাত ৮ টার দিকে আমি ও ভাই ভুষন মন্ডল  দুভাই ঐ পথ দিয়ে নিজেদের
তরমুজ ক্ষেতে যাচ্ছিলাম। এ সময প্রতিপক্ষ সন্তোষ গংরা অকর্থ ভাবে গালি-গালাজ করছিল। উত্তর দেওয়া মাত্রই ওদের
বাড়ী থেকে সন্তোষ মন্ডল,কেশব মন্ডল, সহ বেশ কজন লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে এসে আমাদের দুভাই কে
মারপিট শুরু করে।
তিনি অভিযোগ করেন খবর পেয়ে বৌদি জয়ন্তী মন্ডল ( ২৮) ঠেকাতে আসলে সন্তোষ মন্ডল দা দিয়ে তার মাথা ও বাম
হতে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার সময অরবিন্দু মন্ডল (৫৫) নামে আরোও ১ জন আহত হন। ঐ রাতেই আহত জয়ন্তী
ও অরবিন্দু মন্ডল কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় জয়ন্তী দেবর সঞ্জয় মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষ
সন্তোষ মন্ডল, কেশব,সমরেশ,নির্মল,পরিতোষ মন্ডলের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন। ওসি মোঃ জিয়াউর
রহমান অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..