× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

পাইকগাছা পৌরসভা নির্বাচনে টানা তিন বার মেয়র নির্বাচিত হলেন সেলিম জাহাঙ্গীর

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

পাইকগাছা পৌরসভা নির্বাচনে টানা তিন বার মেয়র নির্বাচিত হলেন সেলিম জাহাঙ্গীর। পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ট, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহনের জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ,র‌্যাব, বিজিবি, আনসার বাহীনীর উপস্থিত ছিল চোখে পড়ার মত। প্রশাসন কঠোর অবস্থানের জন্য কোন রকম অপৃত্তিকর ঘটনা ঘটেনি।

পৌরসভার মেয়র, সংরক্ষিত ৩ ওয়ার্ডে মহিলা কাউনন্সিলর ৯ টি ওয়ার্ডের সাধারণ কাউনন্সিলর নির্বাচিত হলেন যারা।

মেয়র পদেঃ
সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতিক নিয়ে ৮হাজার ৩শ ৬৫ ভোট পেয়ে তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী কাস্তে প্রতীকের প্রশান্ত কুমার মন্ডল ১ হাজার ৬২৩ ভোট পেয়েছে।

সংরক্ষিত মহিলা কাউনন্সিলর হলেন যারাঃ
১,২,৩ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউনন্সিলর নির্বাচিত হয়েছেন সাবেক কাউনন্সিলর রাফেজা খানম। ৪,৫,৬ ওয়ার্ডে টানা তৃতীয় বারের মত সংরক্ষিত মহিলা কাউনন্সিলর নির্বাচিত হয়েছেন কবিতা রানী দাশ। ৭,৮,৯ ওয়ার্ডে টানা

তৃতীয় বারের মত সংরক্ষিত মহিলা কাউনন্সিলর নির্বাচিত হয়েছেন আসমা আহম্মেদ।
৯টি ওয়ার্ডে সাধারণ কাউনন্সিলর নির্বাচিত হয়েছেন যারাঃ
১নং ওয়ার্ডে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন গাজী (বিনা প্রতিদন্দিতায়) ২ নং ওয়ার্ডে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন অহেদ আলী গাজী, ৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আব্দুল গফ্ফার মোড়ল ৪ নং ওয়ার্ডে

তৃতীয় বারের মত নির্বাচিত হয়েছেন এস এম তৈয়েবুর রহমান ৫ নং ওয়ার্ডে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন রবি শংকর মন্ডল ৬ নং ওয়ার্ডে টানা তৃতীয় বারের মত নির্বাচিত হয়েছেন কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ ৭ নং ওয়ার্ডে চতুর্থ বারের মত নির্বাচিত হয়েছেন মাহবুবর রহমান রনঞ্জু ৮ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ইমরান সরদার এবং ৯ নং ওয়ার্ডে তৃতীয় বারের মত এস এম এমদাদুল হক বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..