× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।। বিশ্ব ভালবাসা দিবসে কেবল মানুষকে নয়, প্রকৃতিকে ভালবাসুন, সুন্দরবনকে ভালবাসুন- এই আহ্বানে পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে র‌্যালি শেষে সংগঠনের নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন পাইকগাছা কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসায় সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, বনবিবি’র সদস্য ও লেখক মাধুরী রাণী সাধু। বক্তব্য রাখেন মিলন রায় চৌধুরী, কবি সুশান্ত বিশ্বাস, গোবিন্দ লাল রায়, মনিরুল ইসলাম, শিক্ষার্থী অনিন্দ কান্তি সাধু তূর্য্য প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলের সম্ভাবনাময় ও বিশ্বের সর্ববৃহত ম্যানগ্রোভ বন। দিক্ষণ-পশ্চিম অঞ্চলের এক বিরাট এলাকা সুন্দরবন মায়েমত আগলে রেখেছে। তাই যে কোন মূল্যে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। তাই সুন্দরবন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..