× Banner
সর্বশেষ
মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

পাইকগাছায় সরকারী নির্দেশনা অমান্য করায়দুই চা দোকানির ২৪ ঘন্টার কারাদন্ড

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৫ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Paikgacha-9.jpg

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: করোনা মোকাবেলায় লকডাউনের প্রথম দিনে পাইকগাছায় সরকারী নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যামান আদালত দুই চা দোকানীকে ২৪ ঘন্টার কারাদন্ড প্রদান করেএকাধিক মটরসাইকেল জব্দ করেছেন।

সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দীকি পৌরসভার জিরোপন্টে চা দোকান খোলা রাখার অভিযোগে আব্দুস সামাদ ও রজব আলী নামে দু’ভাইকে আটক করে ভ্রাম্যমান আদলত বসিয়ে ২৪ ঘন্টার কারাদন্ড প্রদান করেন। এ দু’জন উপজেলার গোপালপুরের বাসিন্দা।

এদিকে লকডাউন বাস্তবায়নে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দীকি,পুলিশের এএসপি ( ডি সার্কেল) মোঃ হুমায়ুন কবির, থানার ওসি মোঃ এজাজ শফী পৌর বাজার মনিটরিং করার সময় সরকারী নির্দেশনার বাহিরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৫ ব্যবসায়ীকে আটক করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..