× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: উত্তেজনা প্রশমনের নতুন অধ্যায় আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা

পাইকগাছায় বায়নাপত্রে জমি কিনে বিপাকে সেলিম বাশার

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বায়নাপত্রের মাধ্যমে জমি কিনে বিপাকে পড়েছে পাইকগাছার গজালিয়া গ্রামের সেলিম বাশার। ২৬/১০/২০১৮ তারিখ ২৬৫৬ নং রেজিস্ট্রি বায়নাপত্রে ৬০ শতক জমি ৩ লাখ ২০ হাজার টাকা প্রদানের মাধ্যমে দখলে নেয়।

মোট মূল্য নির্ধারণ থাকে ৪ লাখ ৯০ হাজার টাকা। পরবর্তীতে রশিদের মাধ্যমে আরো ২২ হাজার টাকা প্রদান করা হয়। বাকী ১ লাখ ৪৮ হাজার টাকা পরিশোধে কোবলা করে দেয়ার কথা থাকলেও নানাভাবে তালবাহানা করে। এ জন্য সেলিম বাশারের পক্ষে এ্যাডঃ সুকান্ত কুমার রায় ২০ মার্চ’ ২০১৯ তারিখ দাতা হামিদুলকে লিগ্যাল নোটিশ প্রদান করেন। তিনি জমি রজিস্ট্রি করে না দিয়ে বায়নাপত্রকৃত জমি জবর-দখল করাকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। যা নিয়ে সেলিম বাশার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৩ জনের নামে ১৮৯নং মামলা ও অপরপক্ষ ফাইনুর বেগম সেলিম বাশার সহ ৩জনের নামে পাইকগাছা থানায় ৪১নং মামলা করে।

এদিকে, আদালত মামলার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর তদন্ত পূর্বক প্রতিবেদনের জন্য প্রেরণ করে। চেয়ারম্যানের নোটিশ পেয়ে হামিদুল ইসলামরা বুধবার চিংড়ি ঘের দখল ও বাসা তৈরী করে। যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশংকা করা হচ্ছে। সেলিম বাশার বলেন, কাগজপত্র সঠিক না হওয়ার কারণে কোবলা দলিল করা সম্ভব হয়নি এমনকি কাগজপত্র সঠিক হওয়ার পরেও হামিদুল কোবলা দলিল না করে দিয়ে বিভিনন্ন তালবাহনা করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..