× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

পাইকগাছায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে ১ বছরের সাজা

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/paikgacha-rapist-arrest.jpg

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক যুবকের এক বছর সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুর ইউনিয়নের কাজীপাড়া ক্রস রোড পুকুরপাড়ে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, রবিবার ভোর ৬টার দিকে গদাইপুর ইউপির কাজীপাড়া ক্রসরোড এলাকায় পঞ্চম শ্রেনীর ছাত্রী মকতবে পড়তে আসছিল। এমন সময় চরমলই গ্রামের আলী আকবার মোড়লের পুত্র রুস্তম আলী মোড়ল (২৬) নামে এক যুবক মেয়েটির মুখ চেপে ধরে শ্লীলতাহানির উদ্দেশ্যে বাগানের দিকে নেয়ার চেষ্টা করে। মেয়েটির ডাক-চিৎকারে মসজিদ থেকে নামাজ শেষে বাড়িতে ফেরার পথে মুসল্লীরা চিৎকার শুনতে পায়। মসল্লীরা এগিয়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং রস্তমকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যুবক রুস্তমকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ৫০৯ ধারায় ১ বছরের বিনাশ্রম সাজা প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..