× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছায় চাষী প্রশিক্ষণ ও চুই ঝালের চারা বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ২২ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি॥ পাইকগাছা উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে চাষী প্রশিক্ষণ এবং চুই ঝালের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহীন ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আহম্মদ আলী মোড়ল। বক্তব্য রাখেন কৃষক সবুর মোড়ল, আব্দুল কুদ্দুস, নীলিমা দাশ, ডলি দাশ, খালেক জমাদ্দার ও ঝর্না রাণী মন্ডল। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩০ জন কৃষক-কৃষানীকে প্রত্যেককে ৫টি করে ১৫০ চুই ঝালের চারা বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..