× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে, স্বাস্থ্যখাতে এআই ও ডিজিটাল রূপান্তরে জোর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পাইকগাছায় আবারও শিক্ষকের ভূমিকায় ইউএনও আবুল আমিন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :পাইকগাছায় আবারও শিক্ষকের ভূমিকায় অবর্তীর্ণ হয়ে ছাত্রীদের পাঠদান করিয়ে আলোচনায় এসেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিন।

তিনি গত বুধবার দুপুরে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন উপলক্ষ্যে পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে যান। অনুষ্ঠানে উপস্থিত হয়েই তিনি উপস্থিত ছাত্রীদের উদ্যোশ্যে শুরু করেন পাঠদান।

শুধু মুখে কিংবা কাগজ কলমে নয় ব্লাক বোর্ডে খড়ি দিয়ে বিভিন্ন বিষয়ের উপর তিনি হাতে কলমে পাঠদান করান। তিনি মান সম্মত শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে বাস্তব সম্মত যুক্তি উপস্থাপন করার মাধ্যমে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদেরকে দৃষ্টি কাড়েন।

ইউএনও আবুল আমিনের যৌক্তিক উপস্থাপন দেখে মুগ্ধ হন কোমলমতি শিক্ষার্থীরা। পাঠদানের এক পর্যায়ে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্যোশ্যে বলেন শুধু পাশের জন্য নয় জানা-শেখা ও জ্ঞান অর্জনের জন্য বেশি বেশি করে বই পড়তে হবে।

পড়া ফাঁকি দিয়ে এ প্লাস পাওয়া গুরুত্বহীন উল্লেখ করে তিনি বলেন সরকারি চাকুরীতে অতিতের ন্যয় এখনো মেধাবীদের জন্য যথেষ্ঠ সুযোগ রয়েছে।

আর এ সুযোগ কাজে লাগানোর জন্য জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শ জীবন গঠনের জন্য শিক্ষার্থীদের প্রতি তাগিদ দেন।

এ ধরনের পাঠদান লেখাপড়া জীবনে অনেক গুরুত্ব বয়ে আনবে বলে মন্তব্য করেন স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে নির্বাচিত বিজয়ী প্রার্থীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। ইউএনও আবুল আমিনের দাপ্তরিক কাজের পাশাপাশি পাঠদানের এ কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করেছেন সচেতন এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..