× Banner
সর্বশেষ
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী

পাইকগাছায় আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গড়ইখালী চ্যাম্পিয়ন

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্যায়ের ফাইনালে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়কে ৩-১ ব্যবধানে পরাজিত করে গড়ইখালী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারে নি। পরে ট্রাইবেকারে ৩-১ ব্যবধানে গড়ইখালী চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্ফারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ। বক্তব্য রাখেন শিক্ষক জয়দেব মন্ডল, রহমত আলী, ইসমাইল হোসেন, প্রদীপ শীল, এসএম আমিনুর রহমান লিটু, কোচ তুষার কান্তি মন্ডল ও আব্দুস সালাম কেরু। ধারাভাষ্যে ছিলেন নুরুজ্জামান টিটু।


এ ক্যটাগরির আরো খবর..