× Banner
সর্বশেষ
বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ

পাইকগাছার তালগাছ প্রেমিক আহাদ আলী সানা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ মার্চ, ২০১৯

ইমদাদুলহক,পাইকগাছা,খুলনা॥ পাইকগাছার আব্দুল আহাদ সানা প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধে তালগাছ লাগিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর আহবানে তালগাছ লাগানোর উদ্যোগ নেন।

প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে তার ফসলী জমির চারিপাশ দিয়ে লাগিয়েছেন তালগাছ। আহাদ পৌরসভার সরল ৪নং ওয়ার্ডের মৃত আলহাজ্ব হাসেম আলী সানা ও মৃত জবেদা খাতুনের ছেলে। আহাদ ১৯৯০সালে পৌরসভায় বসবাস শুরু করেন।

১৯৯৫ সালে তিনি পৌর সদরে এক বিঘা জমি ক্রয় করেন। আহাদ পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্জ্রপাত প্রতিরোধে দেশবাসীকে তালগাছ লাগানোর আহবান করলে প্রধানমন্ত্রীর এ আহবানে তালগাছ লাগানোর উদ্যোগ নেন আহাদ। ২০১৩ সালে তিনি তার ফসলী জমির চারিপাশ দিয়ে শতাধিক তাল বীজ রোপন করেন। বর্তমানে তালগাছ গুলো ৭/৮ ফুট লম্বা হয়েছে।

এ ব্যাপারে আহাদ জানান, তালগাছ বর্জ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগ থেকে আমাদের রক্ষা করে। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি তালের রস ও গুড় অত্যন্ত সুস্বাদু। তিনি সবাইকে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে তালগাছ লাগানোর জন্য আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..