× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনার পাইকগাছায় বসতবাড়ির গোয়াল ঘর থেকে রিংকু সরদার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোররাতে উপজেলার ১০নং গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবারের সবার অগোচরে ঘরের আড়ার সাথে নাইলনের দড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত রিংকু ওই গ্রামের রিবারণ সরদারের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত আনুমানিক রাত ১টার সময় বসতবাড়ির সামনের দক্ষিণ পাশে অবস্থিত গোয়াল ঘরের ভেতর বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দেন রিংকু। পরে সকাল ৬ টার দিকে ভিকটিমের শাশুড়ি গোয়াল ঘর থেকে গরু বের করতে গেলে পুত্রবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তার চিৎকার ও কান্না শুনে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রিংকু সরদারকে নিচে নামিয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসককে খবর দেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরই স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর মাধ্যমে পাইকগাছা থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, তবে পারিবারিক কোনো কলহের জেরে এই ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ  (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে ।

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে তরুণী গৃহবধূর এমন আকস্মিক মৃত্যুতে উত্তর বাইনবাড়িয়া গ্রাম ও আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..