× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধু, জন্মের পরই পাঁচজনের মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
একসাথে পাঁচ সন্তানের জন্ম

যশোরের শার্শা উপজেলা পল্লীতে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতি বেগম নামে এক গৃহবধু। পাঁচজনের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।
সোমবার (১৮ মে) সকালে ঢাকায় একটি হাসপাতালে এই পাঁচ সন্তানের জন্মদেন তিনি। তবে জন্মের পরপরই পাঁচ সন্তানের একে একে মৃত্যু হয়েছে। জান্নাতি বেগম উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর উত্তরপাড়া গ্রামের মালেশিয়া প্রবাসী আকরামুল হোসেনের স্ত্রী।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতী বেগম রবিবার অসুস্থতা বোধ করলে প্রথমে যশোরে একতা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যান। চিকিৎকরা সেখানে চেকআপ করে রোগীর অবস্থা আশংখ্যাজনক হওয়ায় ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় জান্নাতিকে।
সোমবার সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব হওয়ায় মাধ্যমে তার পাঁচ সন্তানের জন্ম হয়। জন্মের পরপরই পাঁচ সন্তানের একে একে মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার দুপুরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। সদ্য নবজাতক পাঁচ শিশুর মৃত্যুতে নিহতের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।


এ ক্যটাগরির আরো খবর..