× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

ডেস্ক

পাঁচ মিনিটে গোল করে প্রথমে রোনালদোর পাশে বসেন হলান্ড

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
পাঁচ মিনিটে গোল করে প্রথমে রোনালদোর পাশে বসেন

সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে খুব দ্রুত ছাড়িয়ে  ছিল কেবল সময়ের ব্যাপার। চলতি মৌসুমে উড়ন্ত ছন্দে থাকা আর্লিং হলান্ড ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ওয়েস্ট হ্যামের বিপক্ষে পাঁচ মিনিটে গোল করে প্রথমে রোনালদোর পাশে বসেন হলান্ড। এরপর ঘরের মাঠ ইতিহাদে ৬৯ মিনিটে আরেকটি গোল করে ছাড়িয়ে যান পর্তুগিজ মহাতারকাকে।

প্রিমিয়ার লিগে হলান্ডের গোল সংখ্যা এখন ১০৪। তাতে নরওয়েজিয়ান তারকা ফরোয়ার্ড টপকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড রোনালদোকে। আল নাসরের মহাতারকা ‘রেড ডেভিলদের’ হয়ে দু’ দফায় করেন ১০৩ গোল। ‘সিআর সেভেন’ থেকে ১২২ ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেলেন হলান্ড।

২৫ বছর বয়সী হলান্ডের ২০২৫-২৬ মৌসুমে লিগে গোল ১৭ ম্যাচে ১৯টি। এই মৌসুমেই ‘গোলমেশিন’ নামে পরিচিত এই স্ট্রাইকার প্রিমিয়ার লিগে দ্রুততম ‘সেঞ্চুরি’ করার কীর্তি গড়েন।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে দু’টি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করে ডাবল সেঞ্চুরিও করেন হলান্ড।

এরলিং হলান্ড ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দিয়েছেন। তিজানি রেইন্ডার্সের গোলে সহায়তা করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মোট ২০০ গোলে অবদান রাখলেন হলান্ড। তাঁর মাত্র ১৬৫ ম্যাচে ১৬৬ গোল ও ৩৫টি অ্যাসিস্টের অবিশ্বাস্য পরিসংখ্যান দেখে যে কারও চোখ কপালে।


এ ক্যটাগরির আরো খবর..