× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি (অমিয় কর)

আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রোগী

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
অপচিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

বরিশালের আগৈলঝাড়ায় এক পল্লী চিকিৎসকের অপচিকিৎসার কারণে বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক নারী। অপচিকিৎসার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছেন।

তানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের রওশন আলী সরদারের স্ত্রী সালেহা বেগম সর্দি ও জ্বর নিয়ে রবিবার (১০এপ্রিল) সন্ধ্যায় গৈলা বাজারের ”মা-বাবার আর্শীবাদ মেডিক্যাল হলে” যায়।
ফার্মেসীর মালিক মুকুল শীল রোগীকে পরীক্ষা-নিরিক্ষা ছাড়াই জ্বরের জন্য নাপা সিরাপ ও হাই পাওয়ারের এন্টিবায়োটিক অষুধ দেয়। সালেহা বেগম রাতে অষুধ সেবনের পরে অসুস্থ হয়ে পরেন। পরদিন সোমবার (১১এপ্রিল) ছালেহা বেগমগুরুতর অসুস্থ হয়ে পরলে প্রথমে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

ক্রমান্বয়ে তার শারিরীক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সন্ধ্যায় ছালেহা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সালেহা বেগম। এ ঘটনায় সালেহার ছেলে রাসেল সরদার বাদী হয়ে মঙ্গলবার রাতে পল্লী চিকিৎসক মুকুল শীলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..