× Banner
সর্বশেষ
দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিআইডি

পলিথিন, শব্দদূষণ, কালো ধোঁয়া ও অবৈধ কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযান

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আজ পরিবেশ অধিদপ্তর কর্তৃক নারায়ণগঞ্জ, বান্দরবান, যশোর, সুনামগঞ্জ, ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও ঢাকা উদ্যান এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৬টি মামলার মাধ্যমে মোট ২৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায়, ১ জন পলিথিন ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং ১,৪৫২ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান ও সাধারণ জনগণকে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে মানিকগঞ্জ, মেহেরপুর ও নওগাঁ জেলায় ৩টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৩টি মামলার মাধ্যমে ১৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় একাধিক যানবাহনের চালককে সতর্ক করা হয়।

যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ঢাকা মহানগরের রমনা এলাকায় ১টি মোবাইল কোর্ট অভিযানে ৭টি মামলার মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

অপরদিকে, অবৈধ সীসা/ব্যাটারি কারখানার বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ১টি মোবাইল কোর্ট অভিযানে ২টি মামলার মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং ২টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..