× Banner
সর্বশেষ
নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার

পর্যায়ক্রমে সকল শিক্ষা ব্যাবস্থাকে জাতীয়করণ করা হবে -শিক্ষা উপমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

এক সময় সরকার শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দিয়েছে এবং সফল হয়েছে। এখন শিক্ষার গুনগত মান এবং অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। এরপর সরকার পর্যায়ক্রমে মাদ্রাসা শিক্ষাসহ সকল শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করবে।  বলেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

তিনি আজ সকালে রাজধানীর বসিলায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘মাদ্রাসায় উচ্চ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ আহসান উল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ।

উপমন্ত্রী বলেন, বর্তমানে সমাজে নৈতিকতার অভাব আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, পেশাগত জীবনে তারা নৈতিক ব্যক্তিত্বের অধিকারী হবেন, দেশ ও সমাজ তাই আশা করে। এসময় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আলেম সমাজকে সর্বোচ্চ নৈতিক হওয়ার আহ্বান জানান উপমন্ত্রী। তিনি আরো বলেন, শারীরিক শাস্তি এক ধরনের ফৌজদারি অপরাধ। শৃঙ্খলা বিধান করার নাম করে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দেওয়া উচিত নয়।

সভায় জানানো হয় মাদ্রাসা থেকে পাশ করে কেউ যেন বেকার না থাকে সেই ব্যবস্থা গ্রহণ করছে সরকার। সরকার ১৮০০ মাদ্রাসায় ৪ তলা ভবন নির্মাণ করেছে এবং ৬৫৩ মাদ্রাসায় মাল্টিমিডিয়ার ক্লাসরুম চালু করেছে। ভবিষ্যতে মাদ্রাসায়ও স্কুলের মত উপবৃত্তি এবং স্কুল ফিডিং এর ব্যবস্থা করা হবে বলে সভায় জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..