× Banner
সর্বশেষ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বিপদে পড়া বাংলাদেশির পাশে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না – অর্থমন্ত্রী সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
বাংলাদেশ প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি জিয়াওকুন শি সাক্ষাৎ করেছেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ রায়হান কাওছার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পরিবেশ, বন ও জলবায়ু খাতের বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়। মন্ত্রী পরিবেশ সুরক্ষায় বায়ু, পানি ও শব্দ দূষণ রোধ এবং পরিবেশ ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। বৈঠকে উভয় পক্ষ টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন, খাদ্য ও কৃষি সংস্থা বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনের আলোকে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)-এর অর্থায়নে পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের সাথে সহযোগী পার্টনার হিসেবে প্রকল্প বাস্তবায়নে যে কাজ করছে তা প্রশংসনীয়। তাঁর মন্ত্রণালয় এ আন্তর্জাতিক সংস্থার সাথে নিবিড়ভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি মি. জিয়াওকুন শি বলেন, খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশে ঝুঁকিপূর্ণ বর্জ্য অপসারণ ও দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ ও প্যারিস চুক্তি বাস্তবায়নে সহায়তা, কীটনাশক ব্যবস্থাপনা ও রাসায়নিক নিরাপত্তা জোরদারকরণ, জলবায়ু সহনশীল জীবিকা ও অভিযোজনমূলক প্রকল্প, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ পুনরুদ্ধার বিষয়ক নীতি পরিকল্পনা ও বিনিয়োগ কাঠামো প্রভৃতি ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকে।

তিনি পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..