× Banner
সর্বশেষ
ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ

পরিত্যক্ত পলিথিন থেকে পেট্রোল, ডিজেল ও অকটেন আবিষ্কার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম)। রাজারহাটের প্রত্যন্ত অঞ্চল বালাকান্দির এক আবিষ্কারকের নাম রোস্তম আলী। সহায় সম্বলহীন রোস্তম আলী পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক বোতল পুড়ে পেট্রোল, অকটেন, ডিজেল ও এলপি গ্যাস তৈরি করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন। তাঁর তৈরিকৃত পদ্ধতি ও জ্বালানী দেখতে প্রতিদিন দুর-দুরান্ত থেকে শত শত মানুষ বাড়িতে ভীর জমাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামের কৃষক মফিজুল হকের পুত্র রোস্তম আলী (২২) একটি  তেলের ড্রামে কিছু পরিত্যক্ত পলিথিন রেখে আগুন দিয়ে তাপ দিয়ে গলিয়ে পেট্রোল, ডিজেল, অকটেন ও এলপি গ্যাস তৈরি করছেন। তিনি তাঁর তৈরি  জ্বালানি দিয়ে মটরসাইকেল চালিয়ে সবাইকে হতবাক করেন।

খবর পেয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে  রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান ও প্রাথমিক শিক্ষা অফিসার মো.আতিকুর রহমান আবিষ্কারক রোস্তম আলীর বাড়ি পরিদর্শন করেন এবং রোস্তম আলীর পরিত্যক্ত পলিথিন দিয়ে পেট্রোল অকটেন ডিজেল ও এলপি গ্যাস তৈরি দেখে অভিভূত হন।

পিতৃহীন রুস্তম আলী ছোট বেলা থেকেই  গবেষনায় নেশায় আসক্ত । তিনি  ২০১৭ সালে কুড়িগ্রাম পলিট্যাকনিক্যাল ইনস্টিটিউট থেকে  ডিপ্লোমা পাশ করেন। বর্তমানে তিনি  অনলাইনে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইইবি) সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যায়নরত। পিতার মৃত্যুর পর সংসারের হাল তাকেই ধরতে হয়। তিনি  প্রাইভেট টিউটর  করে কোনো রকম সংসার ও নিজের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। এখন  উচ্ছিষ্ট  পলিথিনের ছাই থেকে ফটোষ্ট্যাট মেশিনের কালি তৈরি পদ্ধতি  আবিষ্কারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ।

রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ এরশাদ – উন-নবী জানান, পলিথিন থেকে জ্বালানির আবিষ্কার এটা ভাল খবর। কিন্তু পলিথিন পোড়ানো পরিবেশ সম্মত কিনা তা ভাববার বিষয়।


এ ক্যটাগরির আরো খবর..